1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলে পদ প্রত্যাশী ১০৩৯ নেতাকর্মির ফরম জমা দান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলে পদ প্রত্যাশী ১০৩৯ নেতাকর্মির ফরম জমা দান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫৬৩ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় গত ৮ জুলাই সকাল ১১ টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মো. মহসিন প্রাথমিক তথ্য বিবরণী কালেকশন কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতায় ৮টি উপজেলা, ৫ টি পৌরসভা, প্রায় ২৩টিরও অধিক কলেজ ইউনিটে নেতৃত্ব দানের আগ্রহী নেতৃবৃন্দের কাছ থেকে নির্দিষ্ট নিয়মনীতি মেনে প্রাথমিক তথ্য বিবরণী ফরম জমা দানের আহবান করেন।
৮ জুলাই হতে সময়সীমা ৩ দিন বেঁধে দিলেও পরে বিশেষ বিবেচনায় আরো ২ দিন এসময় বর্ধিত করেন। গতকাল ছিলো রোববার ১২ জুলাই বিকাল ৪ টা পর্যন্ত ফরম জমা দানের শেষ সময়। ঘন্টার কাটা ৪ টাতে পৌঁছতেই পূর্বের ঘোষনা অনুযায়ী ফরম জমাদান কার্যক্রম শাটডাউন করেন দায়ীত্ব রত নেতৃবৃন্দ।

এই পাঁচ দিনে পদ প্রত্যাশীদের আবেদন জমা পড়েন ১০৩৯ টি। দীর্ঘ দিন দলে শ্রম দেয়া নেতৃবৃন্দের মাঝে অনেকের ছাত্রদলে নেতৃত্বদানের আগ্রহ থাকলেও নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাঝে আটকে যাওয়ার ভয়ে ফরম জমা দেননি অনেকে।

দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রনেতা এস. এম. তৈয়ব, আমান উল্লাহ ও মনসুর আলম জানান, গত ৮ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত দোস্ত বিল্ডিং দলীয় অফিস ছিলো উৎসবমূখর পরিবেশ। প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের আনাগুনা। গতকাল রোববার পোহাতে হয়েছে কিছুটা বাড়তি চাপ। শেষ দিন হওয়াতে সব ইউনিটের কর্মিদের পদচারণায় মুখরিত ছিল দলীয় কার্যালয়। তারা প্রত্যেকেই চায় ত্যাগীদের মূল্যায়ন। জেলার ইউনিট কমিটির কার্যক্রম সক্রিয় করতে বিভিন্ন সময় উদ্যোগ নেয়া হলেও দেখা যায় ঘুরেফিরে লাল ফিতায় ফাইল বন্ধী হয়ে থাকে সেই উদ্যোগ। ত্যাগী নেতাকর্মিরা চায় অন্তত এবার সেই দুর্ভোগের অবসান।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ এ প্রতিবেদককে জানান, ছাত্রদলের অভিবাবক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ছাত্রদলের কমিটি গঠন পক্রিয়া চলছে। গত ৫ দিনের কর্মসূচীতে চট্টগ্রাম দক্ষিন জেলার আওতাধীন উপজেলা, পৌরসভা, কলেজ সমূহ হতে ১০৩৯ জন সক্রীয় নেতা কর্মির প্রাথমিক তথ্য বিবরণী আমাদের হাতে এসেছে। প্রাথমিক তথ্য বিবরণীর উপর যাচাই বাচাই পূর্বক যারা দলের দুর্দিনে দীর্ঘ দিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে তারা অগ্রাধিকার পাবে। আমরা খুব দ্রুত কেন্দ্রীয় টিমের সাথে বসে এ বিষয়ে পদক্ষেপ নিবো।

সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, আমাদের আহবানে গত ৫ দিনের কর্মসূচীতে উৎসবমূখর পরিবেশে দলের সক্রিয় কর্মিরা তাদের প্রাথমিক তথ্য বিবরনী জমা দিয়েছেন। আমরা প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী মূল্যায়নের বিষয়ে দলের কেন্দ্রীয় টিমের সাথে আলোচনায় বসবো। খুব শিঘ্রই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কর্মিদের দীর্ঘদিনের হতাশার অবসান হবে এবং তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net