1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নতুন পাকা বসতঘর উপহার দিলেন সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নতুন পাকা বসতঘর উপহার দিলেন সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৯৭ বার

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের অসহায় ও অসচ্ছল, অবসরপ্রাপ্ত বীর সেনা মুক্তিযোদ্ধা আব্দুর রশীদকে নতুন পাকা ঘর নির্মাণ করে উপহার হিসেবে দিয়েছেন সেনাবাহিনী।

সোমবার (২০ জুলাই) দুপুরে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মিত নতুন পাকা বাড়ির চাবি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশীদের নিজ বাড়িতে গিয়ে হস্তান্তর করেন, ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মেহেদী আল-মাহমুদ।

ঊাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ শরীফুল ইসলাম, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মেহেদী আল-মাহমুদ বলেন, “মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ স্যার দায়িত্বভার গ্রহনের পর থেকে দেশব্যাপী অসহায় সেনা মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ ও দেশপ্রেমের কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করে তাদের কষ্ট লাঘব করার লক্ষে বসতঘর নির্মাণ করে দেয়ার মহতী উদ্যোগ গ্রহন করেন। এরই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় আব্দুর রশীদ পেলেন বসত ঘর।” তিনি আরো জানান, ৩৬০ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকীর তত্ত্বাবধানে আব্দুর রশীদের ঘর নির্মাণ করে দিতে ১৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট গর্বিত।

অবসরপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ জানান, আমার জমির উপর পাকা ঘরে ২টি রুম, একটি বারান্দা, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং টিউবয়েল দেওয়া হয়েছে। ঘর পেয়ে খুবই খুশি তিনি।

চুনারুঘাট উপজেলায় এমন মহতী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন শরীফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net