1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন রোটাবর্ষে ৩টি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করলো রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের প্রেসিডেন্ট মোঃ আলমগীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

নতুন রোটাবর্ষে ৩টি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করলো রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের প্রেসিডেন্ট মোঃ আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৫২ বার

মীরসরাই প্রতিনিধি ॥ নতুন রোটাবর্ষে ৩ হাজার প্রতিবন্দ্বী, বৃদ্ধ ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ, করোনা ভাইরাসের সচেতনতামূলক ৫ হাজার লিফলেট বিতরণ এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে গবেষণাধর্মী বই ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করলো রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের ২০২০-২০২১ প্রেসিডেন্ট মোঃ আলমগীর। বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম ও মীরসরাইয়ে এসব খাবার ও লিফলেট বিতরণ করা হয়। মীরসরাইয়ের রাজাপুর, রায়পুর, মস্তাননগর ও হাজীশ^রাইয়ে শতাধিক প্রতিবন্দ্বী, অটিজম মানুষের মাঝে দুপুরের খাবার ও করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে প্রদানের জন্য মহাকবি কাইয়ূম নিজামীর হাতে বঙ্গবন্ধুর উপর রচয়িত গবেষণাধর্মী বই ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউন এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আলমগীর, আইপিপি দেবদুলাল ভৌমিক, পিপি মুজিব উল্ল্যাহ, পিপি শামসুল হুদা, পিপি আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার ভৌমিক, সহ-সভাপতি গোলাম মাওলা মামুন, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, মহাকবি আব্দুল কাইয়ূম নিজামী, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর প্রমুখ।

এ ব্যাপারে রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউন এর প্রেসিডেন্ট মোঃ আলমগীর জানান, ৩ হাজার প্রতিবন্দ্বী, এতিম শিশু ও বৃদ্ধদের মাঝে দুপুরের খাবার বিতরণ, করোনা ভাইরাসের সচেতনতামূলক ৫ হাজার লিফলেট বিতরণ এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে গবেষণাধর্মী বই ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে নতুন রোটাবর্ষের শুভ সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net