1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ৪.১৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

নরসিংদীতে ৪.১৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৬৭ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনবাঘ মৌজার পাকুরিয়াস্থ ৪.১৫ একর সরকারি সম্পদ দখলমুক্ত করে সরকারের আয়ত্বে নেয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়ার নেতৃত্বে এক অভিযানে দীর্ঘদিন বেদখল থাকা ৪.১৫ একর সরকারি সম্পত্তি বেদখলমুক্ত করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশে আমদিয়া ইউনিয়নের বনবাঘ মৌজার পাকুরিয়াস্থ ৪.১৫ একর সরকারি সম্পদ বেদখলমুক্ত করা হয় এবং সরকারের আয়ত্বে নেয়া হয়।
তিনি আরো বলেন সরকারি রেকর্ডপত্র অনুযায়ী দেখা যায়, ১৯৮৪ সালে শরিফ মিয়া গং,আফাজ উদ্দিন গং এর নামে লীজ দেয়া থাকলেও অদ্যাবধি লীজমানি পরিশোধ এবং লীজ নবায়ন করেননি। লীজগ্রহিতা যারা ছিল তাদেরও এটি দখলে নেই। বিভিন্নভাবে এই সম্পত্তি হাতবদল হয়ে অনেকেই ভোগদখল করেছেন। কিন্তু সরকার বন্ঞ্চিত হয়েছে রাজস্ব থেকে। বর্তমানে শাহ নেওয়াজ নামীয় ফার্মিং এটি ভোগ করে উক্ত জমিতে পুকুর,ভিটি,মুরগির খামার করেছিলেন।
সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন, নরসিংদী।
সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net