1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিস্থিতি শিথিল হলেও কিন্তু, করোনা ভাইরাস সক্রিয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

পরিস্থিতি শিথিল হলেও কিন্তু, করোনা ভাইরাস সক্রিয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩০৫ বার

সীমিত পরিসরে কার্যত সব চালু হলেও,করোনা ভাইরাস কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে দেশ জুড়ে।যদিও দেশের মানুষের নানামুখী বিষয় বিবেচনায় রেখে রাষ্ট্রের শিথিল হতে হয়েছে যেমন ; মানুষ চাকুরি হারাচ্ছে,কর্মহীন হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ধ্বস,মনবল হারাচ্ছে জনগন ইত্যাদি। এই বাস্তবাতায় কিছুটা শিথিল করা খুব নেতিবাচক নয় আপাতত । তবে কিছুদিন পরে বোঝা যাবে পরিস্থিতি আসলে কোনদিকে যায়। মুলত একটি জাতির অধিকাংশ মানুষ যখন কোন কারনে হতাশ হয়ে যায় তখন সেই দেশের সামগ্রিক অর্থনৈতিক দিকটি ভেঙে পড়ার আশংকা থাকে যা করোনা ভাইরাস মোকাবেলায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার জন্য কিছুটা হয়েছে এদেশে।এই ভাইরাস বিশ্ববাসীর মনবলকে নাড়া দিতে পেরেছে ব্যাপকভাবে। পৃথিবী দেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থিরতা, যদিও তার যৌক্তিক কারনও আছে।তবে তিনি বিভিন্ন সময় চীন কিংবা WHO কে নিয়ে যে ধরনের কথা বলেছেন তা প্রায় বাতুলতা। এর কারন মুলত করোনা পরিস্থিতি সামাল দিতে না পারা।যদিও ভাইরাস মোকাবেলায় বেশ কার্যকর পদক্ষেপ নিয়েছেন তবে তা অনেকটা সময় পরে। রাষ্ট্রের শীর্ষস্থান থেকে জনগন সাহস চায়,চায় একটু ভরসা এবং তা করতে অনেক দেশই ব্যার্থ হয়েছে।এমনকি অনেক রাষ্ট্রপ্রধান হতাশা প্রকাশ করেছেন জনসম্মুখে যা বোধকরি জনগণের মনবলকে হালকা করতে উৎসাহ দেয় বটে।সেই দিক থেকে বাংলাদেশ ভিন্নতর পথে হেঁটেছে এখনও।

সরকার নানা ধরনের সীমানদ্ধতার মধ্যেই করোনা ভাইরাস মোকাবেলা করছে তবে আরও ভালভাবে মোকাবেলা করা যেত।যাইহোক দেশের সামগ্রিক প্রয়োজনে শিথিল করা হলেও, সবাইকে অধিকতর সচেতন হতে হবে করোনা ভাইরাস নিয়ে।যার যার কর্মস্থলকে নিরাপদ রাখতে হবে,গণপরিবহণ ব্যবহারে সতর্ক হতে হবে,নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। দেখাগেছে করোনাকালে অনেকেই অফিস করেছে বাসায় থেকে,তাই এই সময়ে যাদের বাসায় থেকে কাজ করা সম্ভব তাদের বাসায় থেকেই কাজ করতে হবে। অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা যাবেনা, গনজমায়েত করা যাবে না,যতটা সম্ভব ঘরে অবস্থান করতে হবে।সবাইকে অবশ্যই মনে রাখতে হবে এই শিথিলতা দেশে অর্থনীতিকে সচল রাখার জন্য, দেশের মানুষের দু:খ-কষ্ট দুর করার জন্য।তার মানে কিন্তু মোটেও বিনোদনের জন্য বাইরে আসা নয়।

দিন শেষে সবাইকে মনে রাখতে হবে আপনি আপনার জীবনকে রক্ষা করার জন্য কি করবেন,আপনি চাইলেই অপ্রয়োজনে বাইরে আসবেন কি না? করোনাকে বাসায় নিয়ে যাবেন কি না? না কি স্বাস্থ্যবিধি মেনে নেবেন?আপনি করোনা বাহক হবেন কি না? আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে কি না?

তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।আপনি আপনার পরিবারের সম্পদ, তাই নিজের জীবনের মূল্য বুঝতে হবে নিজেকে।

লেখক,
আহমেদ রেজা,
উপ-পরিদর্শক,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net