1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনপুরায় মেঘনা থেকে ১৬ জেলেকে অপহরন; একদিন পর ছাড়া পেলো মুক্তিপনে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

মনপুরায় মেঘনা থেকে ১৬ জেলেকে অপহরন; একদিন পর ছাড়া পেলো মুক্তিপনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪১২ বার

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাসহ ১৬ জেলেকে অপহরন করেছে জলদস্যুরা। অপহরনের একদিন পর মুক্তিপন দিয়ে ছাড়া পেয়েছে জেলেরা। জলদস্যুদের বেদম প্রহারে গুরুতর আহত হয়ে উপজেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে জেলে নৌকার মাঝী মোঃ সেলিম মাঝী (৩৮) ও জাকির (৩০) সহ দুই জেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩ টায় হাতিয়ার মোক্তার খাল সংলগ্ন মেঘনায় মাছ ধরার সময় এই অপহরনের ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, সেলিম মাঝি, সোহাগ, জাকির, নাজিম, মনজু, মাকসুদ, শাহাদাত, আজগর, ইমাম হোসেন, সাহেদ, জুয়েল, জামাল, শাহে আলম, জাকির-২, নুরে আলম ও রাকিব।

অপহৃত জেলেরা জানায়, উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের মতিন ফরাজীর নৌকা স্থানীয় সেলিম মাঝীর অধীনে মেঘনায় মাছ ধরতে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৩ তিন হাতিয়া উপজেলার মোক্তার খাল সংলগ্ন মেঘনায় জাল ফেলে মাছ ধরছিলো। এমন সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর একটি ট্রলার এসে অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। এবং তাদের নৌকার সাথে জলদস্যুদের নৌকা বেঁধে ফেলে। এসময় জেলে নৌকায় থাকা ১৬ জেলেকে চোখ বেঁধে লাঠি ও রড দিয়ে এলোপাতারী মারধর করতে থাকে। জেলেদের সাথে থাকা সকল মেবাইল ফোন কেড়ে নেই। এসময় জলদস্যুরা জেলে নৌকাটিকে একটি নির্জন চরে নিয়ে যায়। এবং নৌকার মালিক মতিন ফরাজীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী করে।

পরবর্তীতে অপহরনের একদিন পর নৌকার মালিকপক্ষ মুক্তিপনের দিলে তাদেরকে ছেড়ে দেয় জলদস্যু মহিউদ্দিন বাহিনী। এছাড়া প্রতি বর্ষা মৌসুমে টোকেন সংগ্রহ না করলে জেলেদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জলদস্যুরা।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন জানান, থানায় কোন অভিযোগ আসেনি। ঘটনাটি ঘটেছে মেঘনা নদীর হাতিয়া সীমানায়। তবু আমরা খোঁজখবর নিচ্ছি। জলদস্যুদের ধরতে মেঘনায় অভিযানের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net