1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে করোনামুক্ত হলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

অবশেষে করোনামুক্ত হলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৯৮ বার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইল থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান করোনামুক্ত হয়েছেন।
জানা গেছে,বিগত ১৫ জুলাই করোনা উপসর্গ দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ওসি মো.মুজিবুর রহমান।এর ২দিন পর রেজাল্ট আসে তিনি কোভিড-১৯এ আক্রান্ত।আইসোলেশনে চলে যান নিজ কর্মস্থল সংলগ্ন সরকারি বাসভবনে।দীর্ঘ ১৪দিন ডাক্তারের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে শারিরিক ব্যায়াম শেষে বিগত ২৭জুলাই দ্বিতীয়বার নমুনা প্রদান করেন।২৮জুলাই দিবাগত রাতে জানতে পারেন তিনি করোনামুক্ত।বুধবার (২৯’জুলাই) সকালে নিজ কার্যালয়ে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন।

চলতি বছরে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ওসি’র খেতাব পাওয়া মো.মুজিবুর রহমান উপজেলায় করোনাযোদ্ধা ও মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন।করোনায় আক্রান্তদের ব্যাক্তিগতভাবে খোঁজখবর নেন।তাঁদের বিভিন্ন সময় খাদ্য সহায়তা করেন।

মুজিবুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর উপজেলার সর্বস্থরের জনগন আরোগ্য কামনায় খোঁজখবর নেন।বাদ যাননি জেলা পুলিশ সুপারও।মুজিবুর রহমান করোনায় আক্রান্ত হওয়ার পর জেলা পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) বিভিন্ন প্রকার ফল,খাদ্য ও দেশি মুরগী দিয়ে সহযোগীতা করেন।

মুজিবুর রহমান জানান,করোনা পজেটিভ হওয়ার পর তাড়াইল থানার সকল পুলিশ সদস্য এলাকার সর্বস্থরের জনগনসহ জেলা পুলিশ সুপার সাহায্য সহযোগীতা করেছেন।আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net