ঢাকা   ১০:০৭:২৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

কক্সবাজারে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি।

মঙ্গলবার সকালে শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্তরের ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি এস এম শাহজাহান কবীর।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শোনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারী লোকজন পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে আনুমানিক ২৫/২৬ বছরের অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এসময় ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১০০ টি ইয়াবা, ১টি দেশিয় তৈরী বন্দুক ও ২ টি গুলি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসায়িদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি