1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে এনভায়রনমেন্ট পিপলের বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

কক্সবাজারে এনভায়রনমেন্ট পিপলের বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৫৩৮ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “লাগাই গাছ বাড়াই বন”
শ্লোগানে বাংলাদেশর অন্যতম পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপল কক্সবাজার জেলার দশটি পয়েন্টে দশ হাজার বৃক্ষের চারা রোপণ করার কর্মসূচী হাতে নিয়েছে।

এ উপলক্ষ্যে কক্সবাজার শহরের পর্যটন স্পট দরিয়ানগর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এলাকায় ২৪ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশ টায় দরিয়ানগর এনভায়রনমেন্ট পিপল ইউনিটের স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রথম পর্যায়ে এক সহস্রাধিক বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অানুষ্ঠানিক উদ্বোধন করেন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্ট পিপলের পরিচালক মুহাম্মদ হোসাইন এবং দরিয়ানগর ইউনিট প্রধান ইমাম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীদের উদ্দেশ্যে এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, বিশ্বব্যাপী অাজ পরিবেশ প্রকৃতি চরম হুমকির সম্মুখীন।
অামরা যার যার অবস্থানে সচেতন হলে প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে সক্ষম হবো।

কিছু অসাধু মানুষ যে হারে পাহাড় কর্তন ও গাছ-গাছালি নিধন করছে এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনতো হচ্ছেই এমনকি মানুষের বসতি পর্যন্ত অনিরাপদ হয়ে উঠেছে।

তিনি অারো বলেন, প্রাণ প্রকৃতি রক্ষা হলে অামরা বাঁচবো সে লক্ষ্যে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশ প্রকৃতি সুরক্ষায় নিয়মিত কর্মসূচী দিয়ে কাজ করে চলেছে।

এ মহৎ কাজ ইচ্ছে করলে একাকি করা সম্ভব নই তাই অামরা সম্মিলিত হয়ে পরিবেশের জন্য কাজ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী বলেন, অামাদের প্রতিটি স্বেচ্ছাসেবক নিজের অর্থ ব্যয় করে অাগামির নিরাপদ পৃথিবী গড়তে কাজ করে যাচ্ছে তা সকলের জন্য প্রশংসনীয়।

তিনি বলেন “লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে এনভায়রনমেন্ট পিপলের সকল স্বেচ্ছাসেবকদের অারো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ অালম, মাহবুবুল অালম, অাবু ফরহাদ বোখারি হিরু, অাসহাব উদ্দিন, লুৎফুর রহমান কাজল, মোহাম্মদ শফি, অাজিজ, একরামুল হক, অাবু তাহের, নুরুল, অামিন, ইসমাইল, অাব্দুল্লাহ, মেহেদি হাসান, ফারুক হোসেন, শওকত ওসমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net