1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

কক্সবাজারে সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে ছয়টি মামলার পলাতক আসামী ও তালিকাভূক্ত এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

শুক্রবার ভোরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান।

নিহত ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু (২৫) কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়ার সব্বির আহমদের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু একজন চিহ্নিত সন্ত্রাসী।
তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

ওসি মাসুম বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থলের আশপাশে তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক, ২ টি গুলি ও ২০০ পিস ইয়াবা।

পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে, সন্ত্রাসীদের মধ্যে ইয়াবার ভাগাভাগিকে কেন্দ্র করে হয়তো এ খুনের ঘটনা ঘটেছে।

মাসুম জানান, তারপরও ঘটনার কারণ জানতে পুলিশ নানাভাবে খোঁজ-খবর নিচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net