1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

কক্সবাজারে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫৬৩ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের বড় বাজার কাঁচা বাজার ও মাছ বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৮ জুলাই) পরিচালিত অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- স্বপন বাঘা ষ্টোর ৫ হাজার, মেসার্স ভাই ভাই বাণিজ্যালয় ৫ হাজার, সাতকানিয়া ষ্টোর ৫ হাজার, মেসার্স সাব্বির এন্ড সন্স ৩ হাজার, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম ৫ হাজার, সালমা পোল্ট্রি ফার্ম ৫ হাজার, শফিউল উদ্দিন পোল্ট্রি ফার্ম ৫ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তিনি জানান, তদারকিকালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়।
মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা ও পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সেইসাথে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আজমীর এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net