ঢাকা   ১২:৩৩:৪০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুমিল্লার কাবিলায় সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আমিনুল হক,
কুমিল্লা সিটির প্রতিনিধিঃ
কুমিল্লা বুড়িচংয়ের ঢাকা চট্রগ্রাম মহাসড়ক পাশে কাবিলা এলাকায় খোরশেদ আলম সিএনজিতে ফিলিং স্টেশনে ভয়াবহ আগ্নিকান্ড। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় ফিলিং স্টেশনের কনভার্সন গ্যাস চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত চান্দিনা, কুমিল্লা ও বুড়িচং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফিলিং স্টেশনে আগুন ছড়িয়ে পড়লে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আশেপাশের এলাকায় আতংকের ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফিলিং স্টেশনে গ্যাসের মুল সংযোগটি বন্ধ করার পরেই মুলত আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কামাল ও কালাম নামে দুজন ফিলিং স্টেশন কর্মচারী আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারন এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপ ও কৌশলগত চেষ্টায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এলাকাবাসী।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, এবিষয়ে দুটো তদন্ত কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি