1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে মুফতি ওবায়দুল হক নঈমির স্মরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

চন্দনাইশে মুফতি ওবায়দুল হক নঈমির স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৭২ বার

এস.এম.জাকির, চন্দনাইশ চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বাদ আছর উপজেলা জোয়ারা ইউনিয়নের মাসুম কনভেশন হলে স্মরণ সভায় জেলা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

স্মরণ সভা উদযাপন পরিষদের উদ্যোগে শায়কুল হাদীস ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত মরহুম মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমির স্মরণ সভায় দোয়া মাহফিল হয়। এ সময় মুফতি ওবায়দুল হক নঈমির স্মৃতিচারণ করা অালোচনার অায়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আলহাজ্ব আবু আহামদ চৌধুরী জুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির যুগ্ম আহবায়ক এড. মোছাহর উদ্দিন বখতিয়ার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা হারুনর রশীদ আল কাদেরী, মুফতি মাওলানা আহামেদ হোসেন আল কাদেরী, মওলানা আহামেদ রেজা নকশবন্দী, মওলানা খলিলুর রহমান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা সোলেমান ফারুকী হেফাজুল করিম, নজরুল ইসলাম, আবদুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net