1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি রোববার কিশোরগঞ্জ আসছেন, বাবার পাশে সমাহিত হবেন ছোটভাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি রোববার কিশোরগঞ্জ আসছেন, বাবার পাশে সমাহিত হবেন ছোটভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬৬০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযাদ্ধা মো. আবদুল হাইয়ের নামাজে জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার (১৯ জুলাই) নিজ জন্মস্থান কিশোরগঞ্জ জেলার মিঠামইনে আসছেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, রোববার (১৯ জুলাই) দুপুর ১টায় রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মরদেহ একটি হেলিকপ্টারে করে মিঠামইন আনা হবে।

এরপর মুক্তিযাদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। বেলা আড়াইটার মধ্যে প্রথম নামাজে জানাজা শেষে তাঁকে কামালপুর গ্রামের নিজ বাড়িতে আনা হবে।

প্রথম নামাজে জানাজা শেষ হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার মিঠামইনের উদ্দেশ্যে রওনা করে স্থানীয় হেলিপ্যাডে পৌঁছবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতিকে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি নির্ধারিত সীমিত সংখ্যক মুসল্লিসহ দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিবেন।

দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে পিতা-মাতার কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

করোনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতিকে কঠোর নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। এমন কি কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার প্রমাণক ছাড়া প্রটোকল অফিসারকেও ডিউটি করতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net