ঢাকা   ০৭:১৪:৪৮ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

টঙ্গীতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৪২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টংগীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি সোমবার টঙ্গী বাজার আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী মাস্ক ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: কাইয়ুম সরকার, আবুল কালাম আজাদ মালম, ইকবাল মাষ্টার, যুবলীগ নেতা রাজু শাহা, রবিউল ইসলাম রবি, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা, হাজী মো: শাহ আলম, আসাদুজ্জামান আসিফ, ওমর ফারুক মিলন, কে এম পলাশ মাহমুদ, আরিফুর রহমান পলাশ, এনায়েত উল্লাহ কাগজ, হুমায়ুন কবির রুবেল, আমির হামজা, মনির হোসেন সাগর, আব্দুল্লাহ আল মামুন, মুন কিবরিয়া, পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার, পূবাইল থানা যুবলীগ নেতা শাহীনুল ইসলাম শাহীন, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ মো: সাজিদ প্রমুখ।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস শুরু থেকেই যুবলীগের নেতাকর্মীরা অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি