1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে কনকের মানবিকতায় উমামা ফিরে পেলো দাদাকে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

তাড়াইলে কনকের মানবিকতায় উমামা ফিরে পেলো দাদাকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৭৮ বার

প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে হারিয়ে যাওয়া উমামা(৬) নামের এক শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে থানায় পৌঁছে দিল তাহমিনা আক্তার কনক।

জানা গেছে,আজ বৃহস্পতিবার (৩০’জুলাই) সকাল ১০টার দিকে জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী কানলা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে উমামা(৬) নিজ দাদা শামসুল আলমের সাথে ঈদের কেনাকাটার জন্য তাড়াইল বাজারে আসেন।করোনা উপেক্ষা করেও ঈদের কেনাকাটায় লোকসমাগম বেশি থাকার কারণে অসাবধানবশত: দাদার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উমামা।এক পর্যায়ে দাদাকে না পেয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করে।উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম সাচাইলের সাবেক মেম্বার আ.রহিম খসরু’র মেয়ে তাহমিনা আক্তার কনক সকাল ১১টার দিকে তাড়াইল সদর বাজারে উমামাকে কান্নারত অবস্তায় দেখতে পেয়ে নিজ দ্বায়িত্বে থানা হেফাজতে রেখে যান।

তাড়াইল থানার চলতি দ্বায়িত্বে ওসি(তদন্ত) মিজানুর রহমান শিশুটির সাথে কথা বলে জানতে পারে দাদা শামছুল আলমের সাথে ঈদের কেনাকাটা করতে এসেছে।বাড়ি কানলা,পিতা আমিনুল ইসলাম এটুকুই বলতে পারছে আর অঝরে কান্না করছে।বিলম্ব না করে তাৎক্ষনিক মিজানুর রহমান নিজ অর্থায়নে ব্যাক্তিগতভাবে তাড়াইল সদর বাজারে মাইকিং শুরু করলে শিশুটির দাদা শামছুল আলম মাইকিং শুনতে পেয়ে থানায় এসে নাতী উমামা’কে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে।বেলা ১২টার কিছু পর লিখিতভাবে দাদার জিম্মায় নাতী উমামাকে ফিরিয়ে দেয়া হয়।

উমামা’র দাদা শামছুল আলম জানান,উমামাকে হারিয়ে আমি প্রায় পাগলের মতো হয়েছিলাম।এদিক ওদিক ছুটাছুটি করেও না পেয়ে বাড়িতে মোবাইলে খবর জানালে ওখানেও কান্নার রোল পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net