https://www.dailyshamolbangla.com/
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর পক্ষ থেকে তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নের জনগণ ও পুরো তিতাসবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহামারী করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান এ আওয়ামী লীগ নেতা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আযহা। তবে এবারের ঈদ আয়োজন পালিত হবে ভিন্ন ভাবে তাই করোনার এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
তিনি আরো বলেন, আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।