1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে বামজোটের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে বামজোটের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে ঘন্টাব্যাপী বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রকি জোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আনোয়ার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পাটকল দেশের ঐতিহ্য ও ইতিহাসের সাথে জড়িত। পৃথিবীর ৭০ ভাগ পাট বাংলাদেশে জন্মায়। এই পাট শিল্পের সাথে হাজার হাজার শ্রমিক এবং শ্রমিকের পরিবার জড়িত তাই পাট শিল্প বন্ধের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে।

বাম গনতান্ত্রিক জোট আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি কেন্দ্রীয় নেতা আলতাফ হোসাইন ও দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল,বাসদ নেতা কিবরিয়া, প্রমূখ।

উল্লেখ্য,মানববন্ধনে দাবী সমুহের মধ্যে রয়েছে রাষ্ট্রায়াত্ব পাটকল সমুহ বন্ধের চক্রান্ত বন্ধ কর,বছরে যতবার খুশি জ্বালানির দাম বৃদ্ধির জন্য সংসদে উতথাপিত বিল প্রত্যাহার কর,স্বাস্থ্যখাতে অনিয়ম-দূর্নীতি অব্যবস্থাপনা বন্ধ কর সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net