1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাংবাদিক এটিএ সালাম করোনামুক্ত হলেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাংবাদিক এটিএ সালাম করোনামুক্ত হলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬২৩ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমঃ
নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, আওয়ামীলীগ নেতা ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম করোনামুক্ত হলেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি গত ২৮ জুন থেকে জরে ভোগছিলেন। বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন। এরমধ্যে তিনি টাইফয়েড আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে পরিবারের লোকজন সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ৯১৯ নং কেবিনে ভর্তি করেন। তার আগে তিনি করোনার নমুনা দিয়ে গেলে পরীক্ষায় পজিটিভ রির্পোট আসে। সিলেট চিকিৎসা শেষে বাড়িতে এসে হোম আইসোলেশনে ছিলেন তিনি। হোস আইসোলেশনের ২১ দিন শেষ হলো আজ বুধবার। এটিএম সালাম বলেন, তার সুস্থতার জন্য মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা ও শোকরিয়া প্রকাশ করছি। পরিবারসহ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী, পৌর পরিষদ, পৌরসভা ও উপজেলাবাসীসহ দেশবিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা, দোয়া ও ভালবাসায় আমি করোনা ভাইরাসসহ রোগ থেকে মুক্তি পেয়েছি। তিনি সকল শ্রেণী পেশার মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, প্যানেল মেয়র-১ ও সিনিয়র সাংবাদিক এটিএম সালাম এই মহামারি করোনা ভাইরাসকে উপেক্ষা করে মানুষের পাশে থেকে সরকারের দেয়া ত্রান ও প্রনোদনা বিতরণে কাজ করেছেন। পাশাপাশি প্রশাসনের সাথে থেকে পেশাগত দায়িত্ব পালনেও ছিলেন সবার অগ্রভাগে। দীর্ঘ ১ মাস তিনি নিজ বাড়ি ও সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net