ঢাকা   ০৮:১৯:৫৭ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

নাঙ্গলকোটে অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন সোহাগ হাজারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কেন্দ্রা গ্রামে এক অসহায় পরিবারকে বসতঘর নির্মাণ করে দিলেন সোহাগ হাজারীর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা।
প্রত্যক্ষ সুত্রে জানা গেল যে এই অসহায় পরিবারটি যে ঘরটিতে বসবাস করতেন ওই ঘরটির ভিতরে সব জায়গায় বৃষ্টির পানি পড়তো শুধু তা নয়, এ বিষয়টি হঠাৎ করে জনাব সোহাগ হাজারীর চোখের নাগালে পড়ে এবং তিনি নাঙ্গলকোটের ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় ঘর নির্মাণ করে দেন
অনুদান কারীদের মধ্যে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক জনাব নঈম নিজাম নাঙ্গলকোট পৌরসভার মেয়র জনাব আব্দুল মালেক এসবি গ্রুপের চেয়ারম্যান জনাব শাহজাহান বাবলু, বাহরাইন প্রবাসী ব্যবসায়ী মনির আহমদ ভূঞা শিপন, ইতালি প্রবাসী আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ অনুদান দিয়ে সহযোগিতা করেন।
নাঙ্গলকোট পৌরসভা সম্মানিত মেয়র আব্দুল মালেক বলেন সোহাগ হাজারী যখন উদ্যোগ গ্রহণ করে আমাদের নঈম নিজাম ভাই সহ আমরা কিছু সংখ্যক লোক পরিবারটির পাশে দাঁড়াই এবং তার দুই প্রতিবন্ধী সন্তানকে প্রতিবন্ধী ভাতার কার্ড এবং বৃদ্ধ মহিলাকে বয়স্ক ভাতার কার্ড সহ সরকারী বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে সহযোগিতা করে আসছি।
জনাব সোহাগ হাজারী বলেন, আমরা নাঙ্গলকোটের প্রবাসীরা শুধু এই পরিবারই নয়, আমরা সব সময় নাঙ্গলকোটের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি