1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রেমিকের কথায় ঘর ছেড়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

নাঙ্গলকোটে প্রেমিকের কথায় ঘর ছেড়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৯২ বার

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদরের নাঙ্গলকোট-মাহিনী সড়কের তুলাপুকুরিয়া এলাকায় স্থানীয় বিল্লালের মালিকানাধীন ঘরে সোমবার দিবাগত রাতে নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে
ওইকিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে ৬ যুবক। ধর্ষণে অভিযুক্তরা হলো, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মোখলেসুর রহমান মজুমদারের ছেলে সাইমুন (২০), একই ইউনিয়নের শ্যামিরখিল গ্রামের মৎস চাষী আব্দুল মান্নানের ছেলে ফয়সাল (২১), মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের রাসেল (২০), পৌরসভার মান্দ্রা গ্রামের অহিদুর রহমান মোল্লার ছেলে রুবেল (২৩), জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিবলু (২২) ও মক্রপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (১৯)। অভিযুক্তদের মধ্যে মক্রবপুর গ্রামের রাসেল ও জোড়পুকুরিয়া গ্রামের শিবলুকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ধর্ষিতা কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামির খিল গ্রামের মৎস চাষী আব্দুল মান্নানের ছেলে ফয়সালের সাথে ধর্ষিতা কিশোরীর ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে।
এরই মাঝে তার সর্ম্পকের বিষয়টি ধর্ষিতার বড় বোন জানতে পেরে ওই কিশোরীকে শাসন করার চেষ্টা করে। পরে বোনের সাথে বাকবিতন্ডা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিক ফয়সালের সাথে গত বৃহস্পতিবার ফয়সালের চাচাত বোন মুক্তার বাসায় গিয়ে অবস্থান করে। ফয়সাল ওই কিশোরীকে ঢাকায় রেখে চলে আসে। পরে গত সোমবার মুক্তার ঢাকার বাসা থেকে ফয়সালের সাথে ফোনে কথা বলে এনা পরিবহনে করে বিকেলে চৌদ্দগ্রাম বাজারে আসে। চৌদ্দগ্রাম থেকে ফয়সালের বন্ধু মান্দ্রার রুবেল ও তেতৈয়ার রাসেল ধর্ষিতা কিশোরীকে নিয়ে স্থানীয় বাঙ্গড্ডা বাজারের থ্রীস্টার রেস্টুরেন্টে আসে। সেখানে মক্রবপুরের রাসেল, জোড়পুকুরিয়ার শিবলু, মন্তলীর সাইমুন ও ফয়সাল একত্রিত হয়ে নাঙ্গলকোটের তুলাপুকুরিয়া বিল্লালের মালিকানাধীন দোকানে এনে পালাক্রমে সবাই মিলে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে নাঙ্গলকোট থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছলে ৪ ধর্ষক পালিয়ে যায়। এসময় শিবলু ও মক্রপুরের রাসেলকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ।
নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। বাকী অভিযুক্তদের আটক করতে চেষ্টা অব্যাহত আছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net