ঢাকা   ১১:৪২:৪৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বাগেরহাটে তিন হাজার চারা গাছ রোপন করবে শিক্ষক প্রত্যাশীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি চারা গাছ লাগানোর ঘোষনা কে বাস্তবায়ন করতে বাগেরহাটে তিন হাজার চারা গাছ পোরন করবে বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গনে কয়েকটি চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা।এসময় বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল চাই বাস্তবায়ন কমিটি‘র সভাপতি মিরাজ হোসেন, সহ-সভাপতি আজিজুল ইসলাম,গোকম মৃধা,ইয়াসমিন ইসলাম,সাধারণ সম্পাদক রাজিব শিকদার,মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাইমুল ইসলাম,সাহানা বিনতে,রফিকুল ইসলামসহ প্যানেল প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
এর আগেও সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল চাই বাস্তবায়ন কমিটি‘র সদস্যরা।
দীর্ঘদিন পরে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ লক্ষ প্রতিযোগিকে পিছে ফেলে আমরা মাত্র ৫৫ হাজার ২‘শ ৯৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়েছি। এর মধ্যে আমরা বাগেরহাটে ১ হাজার ৩‘শ ৪ জন চাকুরী প্রত্যাশী লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। কিন্তু এদের মধ্যে মাত্র ৪‘শ ৩২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা ৮‘শ ৭২ জন প্রার্থী এখনও বেকার জীবন-যাপন করছি।কিন্তু এর আগে বিভিন্ন সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ন চাকুরী প্রত্যাশীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দোষ করেছি।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি পূর্বের মত এবারও আমাদের ৮‘শ ৭২ জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করুণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি