1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

বাগেরহাটে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৫৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সাথে বন্ধুকযুদ্ধে খুলণা জেলার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৬) নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে জেলার রামপাল উপজেলার খুলণা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।পরে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখানের ডাক্তাররা কামালের মৃত্যু নিশ্চিত করে।রামপাল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
নিহত মোস্তফা কামাল ওরফে মিনা কামাল রুপসা উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে এবং রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের নেতা ছিলেন।কামালের বিরুদ্ধে ৯টি হত্যাসহ ২৫টির উপরে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশানুল ফিরোজ জানান,মাদক ব্যবসায়ীদের গোপন বৈঠকের খবর পেয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বাবুর বাড়ি এলাকায় গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।আত্মরক্ষার জন্য র‌্যাবও গুলি চালায়।এক পয্যায়ে সসস্ত্র মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুরুত্বর আহত অবস্থায় মিনা কামালকে পাওয়া যায়।পরে মিনা কামালকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।পরে ঘটনাস্থল তল্লাসি করে একটি বিদেশী পিস্তল ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,৫০০ পিস ইয়াবা,একটি চাকু ও নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন,আমরা ঝনঝনিয়া হাসপাতাল থেকে কামালের মরদেহ উদ্ধার করেছি।সুরহাতল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মামলা দায়ের হলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net