1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন- ওসি আলী আহমদ মাসুদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মাগুরার শ্রীপুরে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন- ওসি আলী আহমদ মাসুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৯০ বার

মোঃসাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে দায়িত্ব পালনকারী ৮০জন গ্রাম পুলিশ সদস্যকে লুঙ্গি ও শাড়ি উপহার দিয়েছেন মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ।

২৮ জুুলাই মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা চত্বরে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের জন্যে গ্রাম পুলিশের ৮০জন সদস্যের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয় ।

এ সময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করে। এ জন্যই তিনি ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেন। চলমান এই সংকটে পুলিশ নিজস্ব উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য এড.সাইফুজ্জামান শিখর স্যারের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থদের আইনি সহায়তা প্রদানসহ আইজি স্যারের নির্দেশ মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সোনার বাংলাদেশ মাদকমুক্ত করার অঙ্গীকারে নিজেকে শরিক করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

গ্রাম পুলিশ সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার সময় পুলিশ পরিদর্শ (ওসি-তদন্ত) লিটন কুমার ঘোষ, পুলিশ উপ-পরিদর্শক হামিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net