1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় বিনামূল্যে ১০হাজার মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

মান্দায় বিনামূল্যে ১০হাজার মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯০ বার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে ১০হাজার মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সতীহাট’র আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে দিন ব্যাপী হাটের ৫টি প্রবেশ মুখে সংগঠনের শতাধিক সদস্য নিজ উদ্যোগে এসব মাস্ক বিতরণ এবং জীবাণু নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের প্রবেশ মুখের ৫টি কেন্দ্রের উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রকিবুল আক্তার।

সংগঠনের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।

সংগঠনের উপদেষ্টা ও মুখপাত্র কাজী কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনেশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল রানা, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, ইউপি সদস্য আলেফ উদ্দিন মৃধাসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সংগঠনের মুখপাত্র কাজী কামাল হোসেন সারাদেশে করোনা মহামারি থেকে সমাজ এবং দেশকে রক্ষার জন্য সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সতীহাটে আগত প্রায় ১০হাজার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। একাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি সরকারের কাছে বিনা মূল্যে মাস্ক সরবরাহের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net