1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ছাত্রলীগ নেতা আহাদ মিজানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিপালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

লাকসামে ছাত্রলীগ নেতা আহাদ মিজানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিপালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৭৮ বার

জামাল উদ্দিন স্বপনঃ
কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শহীদ আবদুল আহাদ ও মিজানুর রহমানের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ বুধবার (২৯ জুলাই) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের ন্যায় ওই দুই নেতার মৃত্যুবার্ষিকীতে উপজেলা ছাত্রলীগ তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ, কবর জেয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পণ করে।
এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শিশির আহমেদ, সদস্য ইফতেখার অনিক, ন.ফ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল কবীর, সহ-সভাপতি মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ মানিক, আমিনুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সুজন, আজগরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়াতুন্নবী স্বাধীন, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব সায়েম কবির সৌরভ, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান তানিম প্রমুখ।
উল্লেখ্য: ১৯৯৮ সালের ২৮ জুলাই লাকসাম ন.ফ.স কলেজ অডিটরিয়ামে কলেজ ছাত্রলীগের এক সভায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হন ছাত্রলীগ নেতা আহাদ ও মিজান। পরদিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net