1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শফিউল বারী বাবুর মৃত্যুতে বহিস্কৃত ১২ ছাত্রনেতার শোক বার্তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

শফিউল বারী বাবুর মৃত্যুতে বহিস্কৃত ১২ ছাত্রনেতার শোক বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ১২ ছাত্রনেতা। শোক জানানো ১২ ছাত্রনেতা হলো, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয় দেব জয়, আসাদুজ্জামান আসাদ, জহির উদ্দিন তুহিন, বায়েজিদ আরেফিন, বাশার সিদ্দিকী, দবির উদ্দিন তুষার, গোলাম আজম সৈকত, আব্দুল মালেক ও আজিম পাটোয়ারী।

গনমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় পথ চলাই ছিল মরহুম শফিউল বারী বাবুর প্রেরণা। ‘দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শফিউল বারী বাবুর মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যাথিত। তার এই অকাল মৃত্যুতে আমরা সহ সমস্ত জাতীয়তাবাদী পরিবার শোকাহত। আমরা দোয়া করি মহান আল্লাহ মরহুম শফিউল বারী বাবুকে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা বানিয়ে দিন।

উল্লেখ্য গত ২৮ জুলাই মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net