1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে তিন শিক্ষক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে তিন শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৫১ বার

চাঁদপুর প্রতিনিধি ঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরক্কাবাদ কলেজের তথ্য-প্রযুক্তিবিষয়ক শিক্ষক নোমান সিদ্দিকী (৩৫), একই কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর আলম (৪০) এবং পাশের ফরক্কাবাদ মাদরাসার শিক্ষক আনিছুর রহমান শরীফ (৪০)। তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, এলাকার আরেক শিক্ষক আব্দুল হান্নানের দায়ের করা মামলায় এই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করা হয়। এসব দিয়ে তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেন।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, এই তিন শিক্ষক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে শিক্ষামন্ত্রীকে নিয়ে নানাধরনের অপপ্রচার চালাতেন। শিক্ষকদের গ্রেপ্তারের বিষয় আরও বিস্তারিত তথ্য জানাতে সোমবার (২০ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিং করবে পুলিশ।

শিক্ষামন্ত্রীকে নিয়ে নানাধরনের অপপ্রচার করা হচ্ছে- এমন অভিযোগে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ডিজিটাল নিরাপত্তা আইনে আরও কয়েকটি মামলা দায়ের করেছেন। তবে এসব মামলায় সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেননি তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net