1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককের নামে গেইট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককের নামে গেইট উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩১৭ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা শহরের নিউমার্কেটে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নামে গেইট উদ্বোধন উপলক্ষে শেরপুর পৌরসভার আয়োজনে ১৯ জুলাই রোববার দুপুরে নিউমার্কেটস্থ হোটেল আলিশানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবলিয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অর্মি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান নতুন। আলোচনা সভা শেষে জেলা শহরের নিউমার্কেটস্থ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নামে গেইট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় শেরপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, জেলা বিএমএর সভাপতি এমএবারেক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ আতিউর রহমান মিতুল, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুরুজ, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শেরপুর জেলা বিএফএ সভাপতি মানিক দত্ত সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net