1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সচেতনতাই করোনা ভাইরাসের অন্যতম ঔষধ সলিডারিটি প্যাকেজ বিতরনকালে মাটিরাংগা উপজেলা চেয়ারম্যান। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সচেতনতাই করোনা ভাইরাসের অন্যতম ঔষধ সলিডারিটি প্যাকেজ বিতরনকালে মাটিরাংগা উপজেলা চেয়ারম্যান।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৭১৬ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
করোনা ভাইরাসকে সচেতনতা দিয়ে মোকাবেলার আহবান জানিয়ে মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সরকার প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে করোনা ভাইরাস প্রতিরোধ করার আহবান জানান তিনি।

রোববার বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনার প্রাদুর্ভাবে ইউএনডিপির দাতা সংস্থা ডানিডা ও ইউএসএআইডি’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি-ইউএনডিপি প্রকল্পের আওতায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙা সদর ইউনিয়নের কর্মহীন ৫শ ৩৬ পরিবারের মাঝে সলিডারিটি প্যাকেজ বিতরনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপির জেলা প্রতিনিধি উশিংমং চৌধুরী ও উপজেলা ফ্যাসিলিটেটর সুষজ চাকমা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে নিজে বাঁচার পাশাপাশি পরিবার ও সমাজের প্রত্যেক নাগরিককে সুস্থ রাখতে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালনের অনুরোধ জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, করোনার থাবা থেকে প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ কোন পেশাজীবী রক্ষা পাচ্ছেনা। একমাত্র সচেতনতাই পারে এই মহামারির হাত থেকে সকলকে বাঁচাতে।

এসময় মাটিরাঙা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম রুবাইয়াত তানিম, উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন ও কল্যান মিত্র দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net