1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ২৬ হাজার বৃক্ষ রোপনের আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ২৬ হাজার বৃক্ষ রোপনের আয়োজন

গাছ রোপন করে কর্মসূচী উদ্বোধন করলেন সাংসদ দিদারুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৭১ বার

অশোক দাশ, সীতাকুণ্ড:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেছেন প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহযোগিতায় ২০,৩২৫টি চারা ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে আরো ৫৭০০টি চারা রোপন কার্যক্রমের উদ্বোধনকালে এমপি দিদারুল আলম সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনকে ফলদ, বনজ ও ঔষুধি নানারকম গাছের চারা হস্তান্তর ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কুমিরা রেঞ্জ অফিস।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপকুলীয় রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়াসহ অনেকে। অপরদিকে একইদিন দুপুর দেড়টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এখানেও প্রধান অতিথি ছিলেন এমপি দিদারুল আলম।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মিল্টন রায়। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তারা মোট ৫৭০০টি গাছের চারা রোপন করবেন। পরিষদের নিজস্ব ৩হাজার, এমপি দিদারুল আলম কর্তৃক প্রদত্ত ২হাজার এবং অন্যান্য সহযোগিতায় আরো ৭০০টি চারা রোপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net