1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৭৬৭ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
এখন থেকে করোনা আইসোলেশন ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে । হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মোট ২২টি বিছানায় সরাসরি অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৩টি জরুরী বিভাগে, ৩টি কেবিনে, ১৬টি ওয়ার্ডে। ৬ হাজার ৮০০ লিটার ধারণ ক্ষমতার ৩০টি সিলিন্ডার দিয়ে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা যাবে যার মধ্যে ১২টি সিরিন্ডার সরবরাহ লাইনে সার্বক্ষনিক সংযুক্ত থাকবে।
নিজস্ব অক্সিজেন লাইন স্থাপনের এই কর্মজ্ঞটি বাস্তবায়নের মাধ্যমে করোনা রুগীদের চিকিৎসা ব্যবস্থাপনার পূর্ণতা পেলো হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অক্সিজেন পূর্বে অনেক করোনা আক্রান্ত রুগীদের অন্যত্র রেফার করতে হতো।
চিকিৎসা ব্যবস্থার অতি প্রয়োজনীয় এই সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনে কাজে সরকারী সহায়তার বাইরেও সহযোগিতা করেছেন- বিশিষ্ট ব্যবসায়ী ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগ নেতা ওসমান কবির রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার, মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট, প্রজত্নে ক্যানভাস’র সমন্বয়ক প্রকৌশলী মিঠুন রাহা, ম্যাফ সুজ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর, এদের সকলের সহায়তায় আজ হাটহাজারী মেডিকেল একটি প্রজেক্ট স্থাপন হলো।
চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা, হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন।
ডা. এ এস এম ইমতিয়াজ সাহেবের প্রতি হাটহাজারীবাসী আরো বেশী কৃতজ্ঞ উল্লেখ করে মুক্তিযোদ্ধার সন্তান ও সমাজসেবক জাহেদুল ইসলাম চৌধুরী বলেন- সকলের প্রচেষ্টায় তিনি হাটহাজারী উপজেলা চিকিৎসা সেবার মানকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছেন পরিশ্রমের মাধ্যমে’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net