1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে মনসা পুজায় জমে উঠছে ছাগলের হাট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঈদগাঁহতে মনসা পুজায় জমে উঠছে ছাগলের হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৬২ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ

হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজাকে ঘিরে কক্সবাজার সদরের ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট জমে উঠেছে।

ঈদগাঁহ বাজারের প্রধান সড়ক সোনালী ব্যাংক ও পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সন্নিকটে সড়কের দুপাশে প্রতি শনি ও মঙ্গলবার ছাগলের জমজমাট বাজার বসত।

কদিন ধরে ঈদগাোহ হাইস্কুল মাঠে এই ছাগলের হাট বসে।

ঈদগাঁহর হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যান্য উপজেলার লোকজন ছাগল বিকিকিনি করে থাকেন মনসা পুজাকে ঘিরে।

তবে এসব ছাগল বিভিন্ন দামে বেচাকেনা হয়ে থাকে। অনেকে বহুদিন ধরে পালিত পশু ছাগল চট্রগ্রাম, পটিয়াসহ বিভিন্ন বাজারে দিগুন দামে বেচাবিক্রি করে।

এই পুজাকে ঘিরে ছাগল বাজারে চলছে উৎসবের আমেজ।

দুপুর থেকে রাত পযন্ত চলে বেচাকেনা। পূজা যতই ঘনিয়ে আসছে, ততই হাটে ভীড় বাড়ছে।

১৬ আগষ্ট (শনিবার) হাইস্কুল মাঠের ছাগল বাজার ঘুরে দেখা যায়, মনসা পুজা উপলক্ষে স্থানীয় এবং দুর দুরান্তের ব্যবসায়ীরা তাদের পছন্দ মত ছাগল ক্রয় করছেন।

তবে অনেকে দাম নিয়ে বিপাকে পড়েছেন। আগামী সোমবার এ পুজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ঈদগাঁহ ইউনিয়নের দরগাহ পাড়ার সুমন নামের এক যুবক জানান, তার পালিত ছাগলটি পটিয়ার বৃহৎ হাটে ১লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে।

আরেক বিক্রেতা বাজারে ছাগলের দাম কম চাওয়ার কারনে বিক্রি করতে পারেনি বলে জানান।

সব মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এবার বিপুল উৎসাহ উদ্দিপনায় মনসা পুজা পালন করা হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net