ঢাকা   ০৫:৪৬:৪৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

কক্সবাজার সদর থানার ওসি ক্লোজড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের খরুলিয়ায় গণধোলাইয়ের শিকার হয়ে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবিরকে ক্লোজ করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।

প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়। পরে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেন।

পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রটি জানায়।

এদিকে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায় ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, সোমবার খরুলিয়া বাজার এলাকায় দিনেদুপুরে ইয়াবা বিক্রি করার সময় নবী হোসেনকে নগদ টাকা ও ইয়াবাসহ আটক করে জনতা গণধোলাই দিয়ে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করে।
পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সোমবার দুপুরে জানতে পারি এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করে রাখেন স্থানীয় জনতা।

পরে আমি এসে পুলিশে খবর দেই। এ সময় ওই মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ স্থানীয় উপস্থিত লোকজনকে আঘাত করার চেষ্টা করে পালিয়ে যায়।
তখন তার ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় টমটম চালক সাহাব উদ্দিন আহত হন।
পরে তাকে ধাওয়া করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশের সূত্র জানায়, গণধোলাইয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সম্ভবত ওই কারণেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি