ঢাকা   ০৪:০৯:৪৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কর্মক্ষেত্রে ১ম বছরেই নরসিংদী বাসীর আস্থা অর্জন করেছে প্রলয় কুমার জোয়ারদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৮৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম । ১ম বছরেই নরসিংদীবাসীর মন জয় করে নিয়েছেন। করোনাকালে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতিক’ কর্মক্ষেত্রে ১ম বছরেই যিনি জয় করে নিয়েছেন মানুষের মন। গত বছর ২৮ জুলাই নরসিংদী জেলায় এসপি হিসেবে দায়িত্ব নেন পুলিশের এই কর্মকর্তা।
সেবা সততা নিষ্ঠা আর আন্তরিকতা দিয়ে তিনি ইতোমধ্যে নরসিংদীবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বলা চলে পুলিশ সম্পর্কে মানুষের কিছু কিছু জায়গায় নেতিবাচক ধারণা ছিল তা প্রথম বছরে বদলে দিয়েছেন পুলিশ সুপার নিরলস পরিশ্রমী মেধাবি এই কর্মকর্তার কারণে নরসিংদীর সাধারণ মানুষ আজ পুলিশকে তাদের রক্ষক ভাবতে শুরু করেছে। করোনা মোকাবেলায় জেলাবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি জেলা পুলিশকে মানবিক কাজে রুপান্তরিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করছেন। তার ১বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তার সুন্দর ও সুস্থ্য জীবন কামনা করছি।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মিডিয়ার সমন্বয়ক রুপম কুমার সরকার পিপিএম জানান,
করোনা যুদ্ধে আপনারা ঘরে থেকে পুলিশকে সহযোগীতা করুন । আমাদের পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ দিন রাত নিরলস ভাবে জনগনের জন্য কাজ করে যাচ্ছেন। জেলায় ৭টি থানার গ্রাম মহল্লা, পাড়ায় পুলিশ প্রশাসনের সকল ইউনিট নিরলস ভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সন্ধ্যার পরে কোন রকম ঘরের বাইরে থাকা যাবে না, এমন প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। শুধু তাই নয়,যারা ঘরের বাইরে বের হচ্ছেন, তাদেরকে ঘরে থাকার জন্য জেলা পুলিশের মহড়ার মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি বার বার পরিচালনা করেছেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম বলেন, ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’ বৈশ্বিক মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলে ঘরে থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। আপনাদের কোন প্রকার সহযোগিতার প্রয়োজনে বা আপনার কাছে কোন গোপনীয় তথ্য থাকলে তা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এর ইনবক্সে জানাতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি