1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় শোক দিবসে ১৫হাজার মাস্ক বিতরণ করবে উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চকরিয়ায় শোক দিবসে ১৫হাজার মাস্ক বিতরণ করবে উপজেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭২০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: পনেরো আগস্ট শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসন পুরো চকরিয়া উপজেলার আঠারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার জনসাধারণের মাঝে ১৫ হাজার মাস্ক বিতরণ করবে। কালো তিন স্তরবিশিষ্ট কাপড়ের এই মাস্ক বিনামূল্যে বিতরণ করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।

সূত্র জানায়, জাতীয় শোক দিবস পালন ও করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা প্রশাসন চকরিয়া কর্তৃক এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক গোটা চকরিয়া উপজেলায় ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা, ৬ টি কলেজ, ১৮ টি ইউনিয়ন পরিষদ, চকরিয়া পৌরসভা এবং উপজেলা কমপ্লেক্সে প্রায় ১হাজার ৫শ’ টি গাছে চারা রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। একইদিন চকরিয়া উপজেলায় ১৫হাজার পিস কালো ব্যাজ জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে পুরো আগস্ট মাস জুড়ে সমগ্র কক্সবাজার জেলায় ৫লক্ষ মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে চকরিয়ায়ও এ কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net