1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারেক রহমানের প্রচেষ্টায় কৃত্রিম পা ফিরে পেলো চবি'র ছাত্র রবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

তারেক রহমানের প্রচেষ্টায় কৃত্রিম পা ফিরে পেলো চবি’র ছাত্র রবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮০৩ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
২০১৮ সালের ৮ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে দুর্ঘটনাবশত দু’পা হারিয়ে মৃত্যু শয্যায় জীবনযাপন করা চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রচেষ্টায় কৃত্রিম পা ফিরে পেয়েছে। শনিবার তার দুর্ঘটনার দু’বছরের মাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রবির এক আবেগঘন স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-

” আমি কৃতজ্ঞ তারুণ্যের অহংকার, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি। আরো কৃতজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি। সেই থেকে আজ অবধি তারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

০৮ আগস্ট ২০১৮!
ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী শাটলের পিষে শরীর থেকে দু’পা বিচ্ছিন্ন হওয়ার পর চিকিৎসা চলাকালীন সময় থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার,দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দু’পায়ে ভর করে হাটার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা পর্যন্ত পাশে আছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। আমি জানি না কোন ভাষায় প্রকাশ করলে কৃতজ্ঞতা প্রকাশ যথাযথ হবে! আজ থেকে ২ বছর আগে হঠাৎ দুর্ঘটনার শীকার হই। মৃত্যু শয্যায় থাকা অবস্থায় স্বপ্ন জেগেছিল একটি ফোন কলের মাধ্যমে। একজন মানুষের সামান্য কর্মীর প্রতি দায়িত্বশীল ভুমিকায়। আমি কৃতজ্ঞ প্রিয় নেতা ও দলের সকলের প্রতি।

আমি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো-
আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমান(ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি), বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ভাই (সাবেক মন্ত্রী,ভাইস চেয়ারম্যান, বিএনপি)
ডা. শাহাদাত হোসেন ভাই (সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপি) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সোহেল শরীফ মো. করিম (চবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুগ্ম সম্পাদক, লন্ডন মহানগর বিএনপি) ভাইদের প্রতি।

আমার বিপদে আরো যারা পাশে ছিলেন তাদের প্রতি। যথাক্রমে আবু সুফিয়ান ভাই (সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি ও আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি), লুৎফর রহমান কাজল ভাই (কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, বিএনপি) ও ব্যারিস্টার শাকিলা ফারজানা আপু (কারা নির্যাতিত উদীয়মান বিএনপি নেত্রী )।

আপনাদের এ মহৎ কর্ম আমাকে আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করল। আবার দেখা হবে মুক্তির মিছিলে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net