1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সরকারী রাস্তায় দেয়াল নির্মান এলাকায় উত্তেজনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নবীগঞ্জে সরকারী রাস্তায় দেয়াল নির্মান এলাকায় উত্তেজনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৭১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ।। মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমঃ
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাুুতাবাদ গ্রামে সরকারী রাস্তায় প্রভাবশালী কর্তৃক দেয়াল নির্মাণের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গণসাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুলতানপুর ব্রীজ হইতে তিন তালাব পর্যন্ত সরকারী রাস্তায় এনাতাবাদ গ্রামের মধ্যে একই গ্রামের প্রভাবশালী মির্জা আব্দুল বাতেন (মারুফ মিয়া) তার চারা বাড়ী (খালি বাড়ির) সামনে থাকায় উক্ত রাস্তার প্রায় ৩ হাত জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেছে। এ ঘটনা গ্রামবাসী তাকে বাধা নিলে সে কোন কর্ণপাত করেনি। সে জোরপূবর্ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া উক্ত রাস্তার বায়া সড়ক পাশের মসজিদে ও স্কুলের রাস্তায়ও বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে মসজিদে যাওয়া মুসল্লি ও স্কুলের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। দখলদার প্রভাবশালী হওয়ার কারণে বীরদর্পে অবৈধভাবে সরকারী রাস্তায় দেয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কারো কথায় কোন কর্নপাত করছেনা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের সাবেক মেম্বার মীর্জা শাসছুল আলমসহ গণসাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করা হয়েছে। এ ব্যপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে ওই গ্রামের দাঙ্গা-হাঙ্গামার আশংকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net