ঢাকা   ০৯:০০:২৫ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মৎস্যজীবী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৫৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে রবিবার দুপুরে ( ৯ অাগষ্ট) ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ. লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছোবাহান গোলাপ। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতি পিতা শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। তিনি যেমন সংসার সামলিয়েছেন, তেমনি বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন দলকে দিক নির্দেশনা দিয়েছেন। তার সকল ক্ষেত্রে অনুপ্রেরণাই আজকের স্বাধীনতা। এককথায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সহজ করে তুলেছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। গোলাপ আরও বলেন ৭ মার্চের ভাষণ, প্রবাসী সরকার গঠন, বঙ্গবন্ধুহীন আ. লীগ তার নির্দেশনায় পরিচালিত হয়।

সংগঠনের সভাপতি ছায়ীদুর রহমান বলেন, বঙ্গমাতার সততা এবং ন‍্যায়পরায়নতার কারণে আজ স্বাধীন বাংলাদেশ। তাই ফজিলাতুন্নেছা মুজিব আজ আমাদের বঙ্গমাতা। মৎসবীজী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, আ. লীগের যা কিছু অর্জন তার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান অনেক। যদিও তিনি কখনো প্রত্যক্ষ রাজনীতি করেননি। সংসারের পাশাপাশি বঙ্গবন্ধুকে সকল কাজে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।
তিনি বলেন, বঙ্গমাতার সাধমাটা জীবনযাপনকে অনুসরণ করলে বর্তমান সমাজব‍্যবস্থাকে এগিয়ে নেয়া সম্ভব।

সংগঠনের সভাপতি ছায়ীদুর রহমান রহমান সাঈদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, বাংলাদেশ আ. মৎসবীজী লীগের সহসভাপতি মোহাম্মদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, ফিরোজ আহমেদ, সাজ্জাদুল হক লিকু সিকদার, কাজী শফিউল আলম শফিক, এনামুল হক রাজু, এস এম মামুন সিদ্দিকী, রসুল সিদ্দিকী রিপন, মো. নাজমুল হক, মো. ইউসুফ আলী বাচ্চু, মোহাম্মদ সাঈদ মজুমদার, মো. সাজেদুল হক কমল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি জানে আলম সেলিম, ঢাকা জেলা সভাপতি আফজাল হোসেন দিপ্তী ও মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ। সবশেষে বঙ্গমাতার অাত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি