1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ দূতাবাস কর্তৃক বঙ্গমাতা ও জাতির জনকের জ্যেষ্ঠ পুত্রের জন্ম বার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ  পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা প্রদান  নবীগঞ্জে অটোরিকশা (টমটম- মিশুক) ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে  এক যুবকের মৃ’ত্যু  চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

বাংলাদেশ দূতাবাস কর্তৃক বঙ্গমাতা ও জাতির জনকের জ্যেষ্ঠ পুত্রের জন্ম বার্ষিকী উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮৩৬ বার

বাহরাইন প্রতিনিধিঃ বাহরাইনে বাংলাদেশ দূতাবাস বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী এবং জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ আগস্ট, বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

মান্যবর রাষ্ট্রদূত ড: মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী সমূহ পাঠ করা হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও শেখ কামালের উল্লেখযোগ্য ও অসামান্য অবদানের কথা সশ্রদ্ধে স্মরণ করেন।

মান্যবর রাষ্ট্রদূত ড: মুহাম্মাদ নজরুল ইসলাম বর্তমান প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও দেশের জন্য আত্মত্যাগে আরো অনুপ্রাণিত হতে তাঁদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতের পর এ দিবস দুটিকে উপলক্ষ করে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net