1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ইয়াবাসহ দুই বোন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

বাগেরহাটে ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৩৩ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বুরুজবাড়ীয়া গ্রাম থেকে ৮৫০ পিস ইয়াবাসহ মোসাঃ রাহেলা বেগম (৫০) ও তহমিনা বেগম (৫৫) নামের দুই বোনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ররিবার (২ আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের জনৈক মহসিন খানের বাড়ীর সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যেতে সক্ষম হয়। সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে ধরতে অভিযান অভ্যাহত রয়েছে। গ্রেফতারকৃত রাহেলা বেগম আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মৃত আলকাছ হাওলাদারের স্ত্রী ও তহমিনা বেগম একই উপজেলার খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহামুদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল দুই বোন। প্রত্যন্ত অঞ্চলে গোপনে তারা ইয়াবা বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশী করে ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের সহযোগী তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net