1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মাগুরা শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৩০ আগষ্ট রবিবার সন্ধ্যায় হোগলডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান মোহন ও মহিন শেখের উদ্যোগে হোগলডাঙ্গা গ্রামের প্রান কেন্দ্র ভোক্কার মোড়ে আলোচনা সভা, কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বদিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ মজিদ মোল্লা,
ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বাস কার্তিক চন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন বিশ্বাস,
শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলিম বিশ্বাস,যুবনেতা মহিন শেখ,
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হিরো মোল্লা,দপ্তর সম্পাদক সাগর হোসেন, প্রচার সম্পাদক পলাশ শেখ সহ আরো অনেকে।

আলোচনা সভার প্রধান অতিথি সাজ্জাদ হোসেন বলেন,স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারকে হত্যা করে ওই নরপিচাশেরা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। শোকের এ মাসে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখনো যারা বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net