1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ উপলক্ষে তিতাসে জনতা ব্যাংকের চারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে তিতাসে জনতা ব্যাংকের চারা বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২০৩ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কুমিল্লার তিতাসে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) দুপুরে জনতা ব্যাংক লিমিটেড বাতাকান্দি শাখার উদ্যোগে ব্যাংকের ১০০ জন গ্রাহকের মাঝে দেশে বিলুপ্তপ্রায় কাউ ফলের চারা বিতরণ করা হয়।

জনতা ব্যাংক বাতাকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন ব্যাংকে আসা গ্রাহকদের মাঝে এসব চারা বিতরণ করেন। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ জসীম উদ্দীন বলেন ,“বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাউ ফলের চারা বিতরণ করা হয়েছে। কাউ ফলটি এক প্রকার বিলুপ্তির পথে। তাই মুজিববর্ষে আমরা উদ্যোগ নিলাম যেনো আমাদের রঁসালো ফলটি যুগযুগ ধরে টিকে থাকে”। এদিকে গাছের চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net