1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ফজলের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

লালমনিরহাটে ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ফজলের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭৫৬ বার

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট:

বৃহস্পতিবার ১৩ আগস্ট ভোর ৫টা ১০মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাবেক সহসভাপতি, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সাবেক সভাপতি, লালমনিরহাট সদর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি, ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক ফজল (৭০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বাদ আছর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোর্শেদুর রহমান রাংগু, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, মরহুমের পুত্র আশিকুজ্জামান সোহাগ, মরহুমের ছোট ভাই হাজী সামছুল ব্যাপরী প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net