ঢাকা   ০৯:৫৩:৫৭ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

শরণখোলায় আওয়ামী লীগের উদ্যেগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও ২১ অাগষ্ট গ্রেনেড হামলা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় জেলা পরিষদ ডাকবাংলোতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ অাকন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এম সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী,
খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরদার, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জিয়াউল হক তালুকদার, ছাত্রলীগের যুগ্ম-অাহ্বায়ক সাইফুল ইসলাম জীবন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যের যারা হত্যা করেছে এবং যে সকল খূনীরা এখনো পলাতক আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ইতিহাসের কলংকজনক হত্যাকান্ডের সর্বোচ্চ রায় ফাঁসি কার্যকর করার আহবান জানান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি