1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

শরণখোলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮৯২ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল শেখ (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার ১০ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার রতিয়া রাজাপুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটি স্থানীয় ইয়সিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের মৃত গফুর শেখের ছেলে রফিকুল শেখ সাত-আটদিন পূর্বে রতিয়া রাজাপুর গ্রামে শ্বশুর মৃত শাহজাহান হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে শিশুটি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লম্পট রফিকুল তাকে জোর করে ধরে পার্শ্ববর্তী একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেযেটির চিৎকার শুনে রফিকুলের শ্বাশুড়ি এসে দেখে ফেললে শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা-বাবাকে ঘটনা জানায়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রাতেই রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net