1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৩৬ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর জেলার বেলাব উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

রবিবার (২ আগষ্ট) উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সকাল ১১ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের। নিহত জাকির হোসেন (২০) বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

অন্যদিকে দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর। নিহত শরিফ খাঁন নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান ইউনির্ভারসিটির শিক্ষার্থী। পানিতে ডুবে নিহত হওয়া দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিহতের বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম।

বেলাব থানার ওসি মো. সেফায়েত উল্লাহ পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net