1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাগুরায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৪৫ বার

মো সাইফুল্লাহঃ মাগুরায় নানা আয়োজনে বাংলাদেশের স্থপতি ইতিহাসের মহানায়ক,বাহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহ। পরে স্মৃতি স্তবক চত্বরে ১ মিনিট নিরবতা পালন করা হয় । সকাল ৮ টায় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ড. বিরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ।

সকাল ১০ টায় সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল এবং আশা এনজিওর বৃক্ষ রোপন কর্মসূচি, বেলা ১১ টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ অনলাইনভিত্তিক কবিতা আবৃতি,চিত্রাংকন,রচনা,হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বাদ জোহর ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আতœার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন হয় । পাশাপাশি দিনব্যাপী শহরের গুরুত্ব স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার ও তাঁর জীবনের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net