1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগন্জ উপজেলার প্রস্তাবিত আহবায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগন্জ উপজেলার প্রস্তাবিত আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৫২ বার

এস,এম,শাহজালাল। (লাকসাম) কুমিল্লা:
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার তিনটি সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক কমিটি কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর মাহমুদ ওয়াসিমের নিকট জমা দেয়া হয়েছে। কমিটির একটি অনুলিপি কুমিল্লা বিভাগে যুবদল পুনর্ঘঠনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছেও জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের যুবদলে পদপ্রত্যাশি নেতারা।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানুু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক প্রফেসর আলী মুর্তজা ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলন এবং লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ব্যাক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার উল্লেখিত তিনটি সাংগঠনিক ইউনিটের প্রস্তাবিত আহবায়ক কমিটি যৌথভাবে হস্তান্তর করেন লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহবুবুর রহমান মানিক, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দীকি মিল্টন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম গাদ্দাফী, মনোহনরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল বাতেন, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল মোমেন লিটন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক কামরুজ্জামান, যুবদল নেতা সফিকুর রহমান বাদল, ফারুক হোসেন, আফজল হোসেন, শাহ নুরুল আলম, আবুল হাসেম, আনিছুর রহমান, আতিকুর রহমান, ইয়াছিন ফরাজি, আমান উল্লাহ প্রমুখ। কমিটি জমা নেয়ার সময় জেলা কুমিল্লা জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম লাকসাম-মনোহরগঞ্জে যুবদলে পদ প্রত্যাশি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং আগামীর আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে শক্তিশালী করতে সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net