1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫ তম জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫ তম জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৮৬ বার

বদরুল হক,(আনোয়ারা)চট্রগ্রাম:-

স্বাধীনতার মহান স্থপতি জা’তির জনক শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ চট্টগ্রামের আনোয়ারায় যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন আজ শনিবার সকাল থেকে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। সকালে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, উপজেলা ও মুক্তিযোদ্ধা কমান্ড, নারী নেতৃবৃন্দ, আনসার সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এর আগে ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট কালো রাতে নিহত সকলের আত্নার শান্তি কামনাত্বে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ নির্বাহী অফিসার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি)দুলাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা রাশেদুল হক।
আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব, ৫ নং বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহদাৎ হোসেন, উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net